শ্যামলীতে মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১১:০৪আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:১৬

রাজধানীর শ্যামলীতে ইডেন অটো’স মোটরসাইকেল শোরুমে ডাকাতির মূলহোতা মো. জহিরুল ইসলাম জহিরসহ চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৪ অক্টোবর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে ডাকাত চক্রের সদস্যদের ধরেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গত ১২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানার শ্যামলীতে উত্তরা মোটরসের পরিবেশক ‘ইডেন অটোস’ নামের প্রতিষ্ঠানে ঢুকে দুইজনকে কুপিয়ে টাকা-পয়সা লুট করে নিয়ে যায় একদল ডাকাত। তখন প্রতিষ্ঠানটির ম্যানেজার ওয়াদুদ সজিব (৩৭) ও হেড মিস্ত্রি নূর নবী হাসান (২৬) গুরুতর আহত হন।

ইডেন অটোসের স্বত্বাধিকারী আবুল খালেক জানান, তার প্রতিষ্ঠানের নিচতলায় ওয়ার্কশপ, দোতলায় মোটরসাইকেলের শোরুম। ঘটনার দিন ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ক্যাশ লুট করে নেয়।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের