রেণু হত্যা মামলা: সাক্ষ্য দিলেন বাদীসহ ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:৪৭

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে  তাছলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার  অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রেণুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ ৩ জন।

অপর দু’জন হলেন— রেণুর আরেক ভাগ্নে অনিকুর রহমান এবং সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার এসআই  গোলাম মোস্তফা।

রবিবার (২৪ অক্টোবর) ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরুজ কনিকার আদালতে এই তিন জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এরপর আদালত পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেন।

এর আগে গত ১ এপ্রিল একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি বিচারের জন্য আদেশ দেন।

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর  আদাললতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।

মামলার আসামিরা হলেন—  মো. শাহীন (৩১), মো. রাচ্চু মিয়া (২৮),  মো. বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা (২০) মুরাদ মিয়া (২২),  মো. সোহেল রানা (৩০),  মো. বিল্লাল (২৮),  মো. আসাদুল ইসলাম (২২),  মো. রাজু (২৩),  আবুল কালাম আজাদ (৫০),  মো. কামাল হোসেন (৪০),  মো. ওয়াসিম (১৪),  রিয়া বেগম ময়না (২৭) ও মো. জাফর হোসেন (২০)।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই  সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে