একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা

সাতক্ষীরার চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৩:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩:০৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠণসহ বেশকিছু অপরাধের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাহান কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তদন্ত সংস্থার ৭৯তম প্রতিবেদনে বলা হয়, মামলার ৪ আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ৩ আসামি পলাতক আছে। তাদের বিরুদ্ধে ১১১ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং চারটি ভলিউমে ১৭৫ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

এ মামলায় গ্রেফতার আসামি হলেন, মো. আলী আকবর। তবে পলাতক তিন জনের নাম প্রকাশ করা হয়নি।

আসামি চার জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ নভেম্বর থেকে তদন্ত শুরু হয় এবং ২৪ অক্টোবর শেষ হয়। তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, গণহত্যা ও অগ্নিসংযোগের মোট ২টি অভিযোগ আনা হয়েছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম