দাখিলের সহকারী মৌলভী শিক্ষকদের নবম গ্রেডে উন্নীতকরণ নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৭:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭:৪৫

দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষকদের ১৬ বছর পার হওয়ার পরেও কেন নবম গ্রেডে উন্নীত করতে নির্দেশ দেওয়া হবে না ‑ তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩১ অক্টোবর) বিচারপতি ইম. ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মহিউদ্দিন মহিম।

এর আগে গত ২৯ আগস্ট মো. মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও সুলতানুল ইসলামসহ পাবনার মোট সাত জন সহকারী মৌলভী শিক্ষক এ রিট দায়ের করেন।

মামলার আইনজীবী মো. মহিউদ্দিন মহিম বলেন, নিয়ম অনুযায়ী যেসব সহকারী মৌলভী শিক্ষক মাদ্রাসায় যোগদান করে ১৬ বছর পূর্ণ করেছেন, তাদেরকে নবম গ্রেডে উন্নীত করার আদেশ দিতে হবে। সে হিসেবে শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। কিন্তু রিটকারী ৭ জনের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। তারা এখনও দশম গ্রেডে চাকরি করছেন। এদের মধ্যে অনেকেই ১৮ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করেছেন। তারপরেও তাদেরকে নবম গ্রেডের সুযোগ দেওয়া হচ্ছে না। এজন্য তারা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের