ইভ্যালি ইস্যুতে বিচারপতি মানিককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ২১:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১:৩৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে অসত্য ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে দাবি করে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও ইভ্যালির বর্তমান চেয়ারম্যান এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে তার বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাইতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আহসান হাবিব এ নোটিশ প্রেরণ করেন।

আদালত কর্তৃক গঠিত ইভ্যালির ব্যবস্থাপনা কমিটির প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক গত ২৬ অক্টোবর বলেছিলেন, মোহাম্মদ রাসেল হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করেছেন। এর সঙ্গে জড়িত ছিলেন তার স্ত্রী তথা প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন ও শ্যালিকা সাবরিনা নাসরিন। তবে টাকার সুনির্দিষ্ট পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে ১৫ দিনের মধ্যে তা নিরীক্ষকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

তার ওই বক্তব্যের প্রেক্ষিতে নোটিশে বলা হয়েছে, ‘হাইকোর্ট যে আস্থা নিয়ে ইভ্যালির দায়িত্ব আপনার ওপর অর্পণ করেছিলেন আপনি স্পষ্টতই সেই আস্থা ও বিশ্বাসের স্থানকে অবমূল্যায়ন করেছেন। এখতিয়ার বহির্ভূত অসত্য, মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করে চলেছেন। সর্বোচ্চ আদালতের একজন সাবেক বিচারপতি হিসেবে আপনার ওপর জনমানুষের প্রত্যাশাও ব্যাপক বলে মনে করা হয়। আপনার এই ধরনের অসত্য, মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। আপনার বিরুদ্ধে দেশের আপামর জনতা আন্দোলন করেছে এবং করছে।’

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ইভ্যালি, ইভ্যালির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের নিয়ে অসত্য, ভিত্তিহীন, মনগড়া, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে এসব মন্তব্যের জন্য প্রকাশ্যে লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করতে বলা হয়েছে। না হলে বাংলাদেশের আইন অনুসারে দেওয়ানি ও ফৌজদারি উভয়ভাবেই যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
লিগ্যাল নোটিশ কী, কেন দেওয়া হয়
হকার কার্ড বিতরণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের