গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিনের জামিনের বিষয়ে আদেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮:১৬

আলোচিত `স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী‘ মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার উপজেলা চেয়ারম্যান, দলীয় পদ ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। 

মামলার এজাহার থেকে জানা গেছে, গোল্ডেন মনিরের অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন রিয়াজ উদ্দিন। তিনি ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ৪র্থ শ্রেণীর পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের ঢাকাস্থ বিমানবন্দর শাখায় কর্মরত থাকাকালে মামলার অভিযুক্ত আসামি মনির হোসেনের সঙ্গে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে দেন।

আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত মনির হোসেন তার সহোদর হায়দার আলী ও শফিকুলের সহযোগিতায় সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে অপর অভিযুক্তদের সঙ্গে গ্র্যান্ড জমজম টাওয়ারের ২৩ ও ২৪ নং প্লট, উত্তরার সোনারগাঁও জনপথ রোডের সেক্টর ১৩ তে ১ বিঘা প্লটের উপর ১৪ তলা ভবনের ১/৪ অংশ, আলসাফা টাওয়ার নামে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৪ নং প্লটে ৯০.২৫ কাঠার যৌথ প্লটের মধ্যে ৩৬.১ কাঠার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও তার নামে শেয়ার ও মেসার্স সিয়াম ফ্যাব্রিকস লিমিটেডের মালিকানা আছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব কারণে তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানসহ বেশকিছু অভিযোগে আরও দুটি মামলা হয়। 

এসব ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ গোল্ডেন মনিরকে গ্রেফতার করে। পরে মনির ও তার সহযোগীসহ ১০ জনকে আসামি করে গত ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানার মামলা দায়ের করেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের