নাশকতার মামলায় রিজভী-এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতি চাইলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২১, ১০:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১০:১৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জিআর শাখা থেকে বলা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৬ জুলাই এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মোট ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন করে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে দলটি। এরপর দলের নেতাকর্মীরা সন্ধ্যা পৌনে ৬টার দিকে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হন। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কী বলছে পুলিশ
সর্বশেষ খবর
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি