সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ০০:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০১:১১

এক নারী সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে রাজধানীর পল্লবী এলাকা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব-৪। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আটক ব্যক্তির নাম শরিফুজ্জামান সাহেদ খান ওরফে লোহানী বাবু (৩২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর এক তরুণী অভিযোগ করেন তার সহকর্মী যৌন হয়রানি করছেন। ২০১৭ সাল থেকে একটি প্রজেক্টে তারা এক সঙ্গে কাজ করে আসছিল। একই অফিসে কাজের সুবাদে ২০১৭ সালের অক্টোবরে ভুক্তভোগীর সাথে অভিযুক্ত সাহেদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে অফিসে বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একইসঙ্গে গায়ে হাত দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে যৌন হয়রানি করে। বাঁধা দিলে ক্ষিপ্ত হন এবং অফিসে কাজ করতে দেবে না বলে হুমকি দেয় সাহেদ।

একপর্যায়ে আসামি ভুক্তভোগীর সম্পর্কে অফিসে কর্মরত অন্যান্য সহকর্মীর কাছে কুৎসা রটায় এবং তার চেহারা অন্য পর্ন ছবিতে বসিয়ে দেখায়। জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী