ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৬:৫০আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৭:৫৬

পুলিশ যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকরসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ২-এ মামলা দায়ের করেছেন শিরীন আক্তার শিলা নামের এক নারী।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পেশকার আমজাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ বুধবার দুপুর ১২টায় শফিউল আজমের আদালতে বাদী শিরীন আক্তার শিলা (৩৫) মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন ডিএম শহিদুল হক।
আসামিরা হলেন, যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর, আব্দুল কাদের (এসআই) মুগদা থানা, জসিমউদ্দিন (এসআই) যাত্রাবাড়ী থানা, জামাল (এসআই) যাত্রাবাড়ী থানা, এবং কং দেবাশীষ (কনস্টেবল) ।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি আব্দুল কাদেরের মেয়ের সঙ্গে বাদী শিলার ছোট ভাই ইমরানের গত ৪ অক্টোবর বিয়ে হয়। কিছুদিন পর পারিবারিক দ্বন্দ্বে বাদীর ছোট ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়। ইমরান আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর ইমরানকে দেখা করতে বলেন। ইমরান দেখা করতে আসলে আসামি জসিম উদ্দিন বলেন, এক লাখ টাকা দিলে মামলা প্রত্যাহার করে তার স্ত্রী মরিয়মকে ফেরত দেওয়া হবে। কিন্তু ইমরান তা দিতে অস্বীকার করে চলে যান। এরপর ৩ ডিসেম্বর ইমরানকে আব্দুল কাদেরের বাসায় ডেকে আনা হয়। এরপর আব্দুল কাদের, জসিম উদ্দিন, ও জামাল ইমরানকে ব্যাপক নির্যাতন করেন। বাদী তা জানতে পেরে তার ছোটবোন তাহমিনা আক্তারকে সঙ্গে নিয়ে এসআই আব্দুল কাদেরের বাসায় গেলে তারা বাদীর হাত ধরে টানাটানি করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর ঘটনা জানাজানি হলে আসামিরা তাদেরকে যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। এরপর সেখানে ওসি অবনি শংকর বাদীর সঙ্গে অশোভন আচরণসহ হাত ধরে টানাটানি করেন।

আদালত বাদীর জবানবন্দি আংশিক গ্রহণ করে বাকি জবানবন্দি বৃহস্পতিবার নেবেন বলে জানান।

/টিএইচ/এআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের