জেমসের মামলায় বাংলালিংক কোম্পানিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১২:৫৯আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩:৫৭

বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের লিজেন্ড ফারুক মাহফুজ আনাম জেমসের বিভিন্ন জনপ্রিয় গানকে বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগে টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলা করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সংগীতশিল্পী জেমস তার আইনজীবীর মাধ্যমে কপিরাইটের একটি মামলার আবেদন করেন। অন্যদিকে, মাইলস এর প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ কপিরাইটের আরও একটি মামলার আবেদন করেন।

এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় মামলার আসামিদের বিরুদ্ধে সমন জারি করে তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এর আগে একই বিষয় নিয়ে ১৯ সেপ্টেম্বর সকালেই মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছিলেন জেমস। তবে আদালত মামলাটির আবেদন গ্রহণ না করে সংশ্লিষ্ট থানা যাওয়ার পরমর্শ দেন। থানা মামলা না নেওয়ায় তিনি আবারও আদালতে এ মামলা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস অসংখ্য জনপ্রিয় গান তার কাছ থেকে কোনও ধরনের অনুমতি না নিয়েই বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।’

এদিকে জেমসের পক্ষ থেকে তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৭ সাল থেকে আমার অসংখ্য গান বাণিজ্যিকভাবে বিনা অনুমতিতে প্রচার হয়ে আসছিলো। গত ১৪ বছর ধরে এটি সুরাহার জন্য আমার আইনজীবীরা চেষ্টা করে আসছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে আমরা মহামান্য আদালতের কাছে গেলাম। আমার বিশ্বাস এই মামলার মধ্য দিয়ে যুগান্তকারী রায় আসবে বাংলাদেশ কপিরাইট বাস্তবায়নের পক্ষে।’

/এমএইচজে/আইএ/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের