ডিসেম্বর থেকে সব কোর্ট চলবে শারীরিক উপস্থিতিতে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪:৫৬

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আগামী ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলার জন্য আদালতগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে একটি মামলার শুনানিকালে এ কথা বলেন তিনি।

এসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি আপিল বিভাগে যুক্ত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে সবার শারীরিক উপস্থিতিতে কোর্ট খুলে দিব।

এসময় তিনি বলেন, তবে ভার্চুয়াল কোর্টে কাজ হয় দ্বিগুণ। ধরুন হঠাৎ, এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট হবে। আর ভার্চুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট কম্পিউটারে টিপ দিয়ে দেন।

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরও বলেন, আপনারা সবাই ফিজিক্যাল (সশরীরে উপস্থিতি) কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দিব। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।

এরপর আদালত মামলার ওপর শুনানি করেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হয়ে আসছে। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কার্যক্রম বর্তমানে ভার্চুয়ালি ও শারীরিক উপস্থিতি উভয়ভাবেই পরিচালিত হচ্ছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী