নগ্ন হয়ে চুরি, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:১২

রাজধানীর গুলশানের ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেডের অফিসে চুরি করে একটি চক্র। শরীরে তেল মেখে গ্রিল কেটে ঢুকতে সুবিধা হবে বলে চুরির সময় পুরোপুরি বিবস্ত্র ছিল চক্রের চার সদস্য। সিসিটিভির ফুটেজে ধরা পরে এ দৃশ্য। আর তা দেখে চারজনকেই গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। উদ্ধার করেছে ১২টি চোরাই ল্যাপটপ।

সোমবার (১৫ নভেম্বর) বিকালে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। দীর্ঘদিন গুলশান, বনানী, গাজীপুরের গাছা ও টঙ্গীর পশ্চিম থানা এলাকায় চুরি করে আসছিল তারা। ১৪ নভেম্বর তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও মো. খোকন মল্লিক। ময়মনসিংহ ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুলশান থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম