মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: ভিকারুননিসার শিক্ষককে পুনর্বহালের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৯:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:০৪

হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় চাকরিচ্যুত রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে চাকরিতে পূনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে ভিকারুননিসার ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর ভিকারুন নিসার গর্ভনিংবডি সর্ব সম্মতিক্রমে ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন।  তবে গত ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গর্ভনিংবডির এই সিদ্ধান্ত স্থগিত করে তাকে চাকরিতে পূনর্বহাল করেন।

এরপর গত ৭ নভেম্বর ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। রিটে ওই শিক্ষককে পুনর্বহালে বোর্ডের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের