দুর্নীতি মামলায় সেই তুফান সরকারকে জামিন দিলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ২১:১০ আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২১:১০

বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণ এবং ওই কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে দুদকের মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুল চূড়ান্ত নিষ্পত্তি করে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে তুফান সরকারের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে শ্রমিক লীগ নেতা তুফান সরকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করে। আসামি তুফান সরকারের আয়ের কোনও উৎস ছিল না। সে আয়কর রিটার্নে ১ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখায়। দুদকের নোটিশে সম্পদের সঠিক হিসাব দেয়নি তুফান।

পরে দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানার মামলা করেন। এ আসামি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ২০১৭ সালের ২৯ জুলাই থেকে জেল হাজতে আছেন। এরপর ২০১৯ সালের ১১ জুলাই তাকে দুদকের মামলায় আটক দেখানো হয়।

এদিকে তুফান সরকার জামিন জালিয়াতির চেষ্টা করায় ৬ মাস কোনও আদালতে জামিন চাইতে পারবে না উল্লেখ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে দুদকের মামলায় তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ১৮ অক্টোবর এ রুল জারি করা হয়। এরপর রুলটি যথাযথ ঘোষণা করে তুফানের জামিন মঞ্জুর করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

/বিআই/এফএ/
সম্পর্কিত
কেমন আছেন মিন্নি?
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
সর্বশেষ খবর
ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না