গাড়ি থেকে ধাক্কা দিয়ে মরিয়মকে হত্যা: চালক ও হেলপারের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২২:০১

রাজধানীর প্রগতি সরণিতে বাস থেকে ফেলে ফুল বিক্রেতা মরিয়ম আক্তার নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত। আসামিরা হলো, রাইদা পরিবহনের গাড়িচালক  রাজু মিয়া ও তার সহকারী ইমরান হোসেন।

বুধবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসান পারভেজ ২ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত আসামি রাজু মিয়ার ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ইমরান হোসেনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শিশু মরিয়ম ফুল বিক্রির পাশাপাশি বাসে উঠে যাত্রীদের কাছে আর্থিক সহায়তা চাইতো। প্রতিদিনের মতো গত ৯ নভেম্বর সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে একটি বাসে ওঠে সে। যাত্রী নয়; বুঝতে পেরে তার ওপর ক্ষুব্ধ হয় রাইদা পরিবহনের ওই বাসের চালক ও হেলপার। গাড়ির গতি কমিয়ে তাকে নামতে দেওয়া হয়, তবে নামার আগেই গতি বাড়িয়ে দেওয়ায় বাস থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মরিয়ম। পরে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেন মরিয়মের বাবা প্রাইভেটকার চালক রনি মিয়া।

/এমএইচজে/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের