দুবাইয়ে বসে বাংলাদেশে ‘আইস’ ব্যবসা নিয়ন্ত্রণ

রিয়াদ তালুকদার
২০ নভেম্বর ২০২১, ২০:৫৯ আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০:৫৯

দুবাইয়ে বসে বাংলাদেশের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে একটি চক্র। শুক্রবার (১৯ নভেম্বর) মাদক চোরাকারবারি সিন্ডিকেট চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কর্মকর্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই চক্রের সদস্যরা। সীমান্তবর্তী মিয়ানমার থেকে আসা ইয়াবা সংগ্রহ করে এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা দুবাই থেকে আইস ব্যবসা নিয়ন্ত্রণকারীদের নাম প্রকাশ করতে চাননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীতে আইস এবং ইয়াবা সরবরাহের অভিযোগে মামুন হোসেন (৩৫) নামে একজনকে ৬০০ পিস ইয়াবাসহ কুড়িল থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে তাজউদ্দীন টিটু (৪৩) নামে এক ব্যক্তিকে একটি প্রাইভেট কারসহ খিলক্ষেত থানাধীন ঢাকা ময়মনসিংহ রোড থেকে পাঁচগ্রাম আইসসহ গ্রেফতার করা হয়। এছাড়া, অভিযানে মিজানুর রহমান (৫৩) নামে এক ব্যক্তিকে বনানীর নিজ ফ্ল্যাট থেকে দশ গ্রাম আইসসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী লিটন মাহমুদকে (৩২) খিলগাঁও এলাকার মদিনা হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম আইসসহ গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাজধানীতে মাদক ছড়িয়ে দেওয়ার বিষয়ে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। মাদক চোরাকারবারিদের বিষয়ে তাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এ ব্যবসায় জড়িত অনেকের নাম আমরা পেয়েছি। তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাচ্ছি। তারা মূলত টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এবং আইস সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, দুবাই থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এর কয়েকটি চক্রের সন্ধান তারা পেয়েছেন। দুবাই থেকে মাস্টারমাইন্ড হিসেবে যারা কাজ করছে তারা তিনটি ধাপে বাংলাদেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। প্রথম ধাপে মিয়ানমার থেকে আসা আইস কিংবা ইয়াবা একটি গ্রুপ টেকনাফে রিসিভ করে। পরবর্তীতে এই গ্রুপের সদস্যরা ঢাকায় তাদের নিজস্ব মাদক ব্যবসায়ীদের কাছে ডেলিভারি দেয়। আর তৃতীয় ধাপ কাস্টমার সন্ধানের কাজ করে।

কর্মকর্তারা বলেন, বিভিন্ন সময় তদন্তে দেখা গেছে এসব মাদকের টাকা হুন্ডি এবং অনেকের ব্যাংক ট্রানজেকশনের  মাধ্যমে পাচার হয়ে যায়। এসব ঘটনায় যারা জড়িত তাদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। টাকা বিদেশে হুন্ডির মাধ্যমে গেলে কিভাবে কাদের মাধ্যমে যায় এ বিষয়টি খুঁজে দেখতে আমরা তদন্ত করছি। বিদেশে বসে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে এমন আরও অনেকের নাম ও তথ্য পাওয়া গেছে, এ বিষয়ে কাজ চলছে।

/এমআর/
সম্পর্কিত
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?