কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি মামলায় বাসচালক ও হেলপার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬:৫৪

হাফ ভাড়া দিতে চাওয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।

সোমবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট  ইয়াসমিন আরার আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

অভিযোগে বাদী উল্লেখ করেন, শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ, গালাগাল ও অশোভন আচরণ করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের