রুহুল আমিন দম্পতির বিরুদ্ধে রুল শুনানি ৫ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২০:০১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:১৪

কেআর ফ্যাশনস ইন্টারন্যাশানাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কোম্পানির পরিচালক তার স্ত্রী নাসরিন জাহান রত্নার বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য ৫ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও  বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

এর আগে কেআর ফ্যাশনস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কোম্পানির পরিচালক তার স্ত্রী  নাসরিন জাহান রত্নার বিরুদ্ধে ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের ভিত্তিতে তাদের বক্তব্য শুনতে ও গ্রহণ করার জন্য দুদকের উপপরিচালক ( এনফোর্সমেন্ট) ও টিম লিডার মো. মাসুদুর রহমান তাদেরকে নোটিশ দেন। পরে ওই নোটিশের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ অক্টোবরে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী