রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫:৪৫

রাজধানীর বেশকিছু এলাকা ছিনতাইয়ের হটস্পট হিসেবে পরিচিত। এসব এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা প্রতিদিনের চিত্র। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এসব ছিনতাই প্রবণ এলাকার নাম বলেন। এসব এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর গাবতলী থেকে হাজারীবাগ এলাকার মধ্যকার স্লুইস গেট, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, লোহারগেট, চন্দ্রিমা উদ্যান, চাঁদ উদ্যান, নবোদয় হাউজিং, রায়েরবাজার এলাকায় প্রায়ই ছিনতাই ঘটে। জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এসব জায়গাকে ছিনতাইয়ের হটস্পট ঘোষণা করেছে।

মূলত কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এমনই একটি চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-২। যারা এসব এলাকায় ছিনতাই করতো। ‘ভাইব্বা ল কিং’ এই কিশোর গ্যাং গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এছাড়া তিন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কেউ অটোচালক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ রিকশাচালক আবার কেউ রাজমিস্ত্রীর সহযোগী। তারাই এমন গ্রুপ করে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

/এআরআর/জেএইচ/ইউএস/
সম্পর্কিত
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
কেন শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেললেন শিক্ষক?
কেন শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেললেন শিক্ষক?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি