ফাল্গুনী শপ ডটকমের সিইও আবারও গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৪:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:২৯

আবারও গ্রেফতার হলেন ফাল্গুনী শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল হোসেন এবং তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন খবরটি নিশ্চিত করেছেন।

গত মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাভেল হোসেনকে গ্রেফতার করেছিল। জামিনে মুক্ত হয়ে ফের প্রতারণা শুরু করায় তাকে এবার গ্রেফতার করেছে র‌্যাব। অভিযোগ রয়েছে, শতাধিক গ্রাহককে প্রতারণার ফাঁদে ফেলেছেন তিনি।

অনলাইনে বিভিন্ন পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মালামাল বিক্রির কথা বলে বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে টাকা নিতেন ফাগ্লুনী শপ ডটকমের সিইও। পরে পণ্য না দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তিনি। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করলো র‌্যাব। 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে পাভেল হোসেন ও তার তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের রশিদ উদ্ধার করেছে র‌্যাব।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম