কেরোসিন-ডিজেলের মূল্য নির্ধারণে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:৩৪

আইন অনুসারে কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোলিয়াম কর্তৃক জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের জন্য ২০১২ সালে প্রস্তুতকৃত তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা, কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের আদেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কনভেনর স্থপতি মোবাশ্বের হোসেন।

রিটে জ্বালানি ও খনিজসম্পদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিইআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিবাদী করা হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী