নাইটিংগেল মেডিক্যালের শিক্ষার্থীদের মাইগ্রেশন আবেদন নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৫:৪১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৪১

সাভারের আশুলিয়ায় নাইটিংগেল মেডিক্যাল কলেজ থেকে নিবন্ধিত কোনও মেডিক্যাল কলেজে মাইগ্রেশন চেয়ে করা শিক্ষার্থীদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই আদেশ পালন করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, গিয়াস উদ্দিন মিঠু। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম ও হারুনুর রশিদ।

এর আগে গত ১৪ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশন চেয়ে আবেদন করেন।

সেই আবেদনে সাড়া না পাওয়ায় গত ২৮ অক্টোবর নাইটিংগেল মেডিক্যাল কলেজ থেকে নিবন্ধিত কোনও মেডিক্যাল কলেজে মাইগ্রেশন চেয়ে তানজুম তাব্বাসুম, সানজিদা ইসলাম জ্যোতি, নওরিন ফারজানা সুপ্তা, সাবিহা সুলতানা ডায়না, সুমাইয়া ইসলাম সিমু, সুমনা আক্তার, হাজেরা খাতুন, ফেরদৌসি আক্তার তালুকদার,সোনিয়া ইসলাম আঁখি, রোকেয়া আক্তার লিজাসহ ৪৫ শিক্ষার্থী এ রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে