সহকারী জজ পদে নিয়োগ পাওয়া শাহ্ পরানের যোগদান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২১:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:৪৯

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৩তম  জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী  জজ (শিক্ষানবিশ) পদে নতুন নিয়োগপ্রাপ্ত মো. শাহ্ পরানের যোগদানের কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এ কারণে নেত্রকোনার  সহকারী জজ (শিক্ষানবিস) হিসেবে তার যোগদানের কার্যক্রম স্থগিত করে আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ সম্পর্কিত আদেশ জারি করে হয়।

জানা গেছে, মো. শাহ্ পরানের  বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া শাহ্ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিভাগকে অবহিত করেননি।

বিষয়টি জানার পর সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম  স্থগিত করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৯ এর মাধ্যমে প্রার্থী মো. শাহ্ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতে শাহ্ পরানের সহকারী জজ পদে নিয়োগের পূর্বে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাক-পরিচয় যাচাইপূর্বক মন্তব্যসহ প্রতিবেদন প্রদান করে, যেখানে মো. শাহ্ পরান সম্পর্কে কোনও বিরূপ তথ্য পাওয়া যায়নি মর্মে উল্লেখ করা হয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির
বিলুপ্ত করা হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’
সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী