ফেসবুকে মিথ্যা ও মানহানিকর মন্তব্য

ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ০০:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০১:২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে অশালীন মন্তব্য, মিথ্যা তথ্য, আক্রমণাত্মক ও হুমকিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী গোলাম মারুফ মজুমদার (নিঝুম মজুমদার)। শুক্রবার (৩ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয় বলে তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ডা. তৃণা ইসলাম (৩১), ফারজানা প্রিয়দর্শিনী আফরিন ওরফে ফারজানা আফরিন (৩৫), মেহেদি হাসান মুন্না (৩০), এমডি ওবায়দুল্লাহকে (৩২)। এজাহারে তৃণা ইসলামের স্ট্যাটাসের বেশ কয়েকটি লিংক বিষয়বস্তু উল্লেখ করেছেন মামলার বাদী। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার আরও বলেন, শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলা নম্বর-৭। আইনের ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২), ৩৫(২) ধারায় মামলা হয়েছে।

বাদী গোলাম ফারুক মজুমদার ওরফে নিঝুম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৃণা ইসলাম এবং তার সহযোগী কয়েকজন মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। মিথ্যা কুরুচিপূর্ণ মানহানিমূলক বক্তব্য এবং স্ট্যাটাস দেওয়া হয়েছে আমাকে নিয়ে। তার এসব স্ট্যাটাসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফারজানা আফরিন ও মেহেদি হাসান মুন্না কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

মামলার বিষয়ে যোগাযোগ করা হলে ডা. তৃণা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে। নিঝুম মজুমদার প্রতিনিয়ত আমাকে নিয়ে স্ট্যাটাস দিতো। আমার প্রতি এত বিদ্বেষপূর্ণ মনোভাব আক্রোশ কী কারণে বিষয়টি আমার জানা নেই।’

/ইউআই/এফএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী