অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ২০:১৫আপডেট : ২০ মে ২০২৫, ২০:৩৪

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান বিকালে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে গিয়েছিল। তবে আশার কথা যে আবহাওয়া স্বাভাবিক হতেই নির্ধারিত সময়ের ঘণ্টা তিনেক পর গোলাম রব্বানী ছোটনের দলকে বহনকারী বিমান কলকাতা থেকে ঢাকায় অবতরণ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

পরবর্তীতে দলটি রাতে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দলের খেলোয়াড়রা সরাসরি বাফুফে ভবনে আসবে।’

অরুণাচল প্রদেশে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে যায় বাংলাদেশ। গত রবিবার অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যান মূর্শেদ-ফয়সালরা।

২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট। এখন পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলেছে পাঁচবার, যার মধ্যে শিরোপা জিতেছে একবার। ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে এসেছিল সেই শিরোপা।

আরও পড়ুন:

বৈরী আবহাওয়া: বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী