বৃষ্টিতে মোহামেডানের ম্যাচ স্থগিত, রাকিব পেলেন চার গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ২০:১৪আপডেট : ২০ মে ২০২৫, ২০:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রচণ্ড বৃষ্টিপাতে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর খেলা শুরু হলেও ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়তে পারেনি চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। আকাশ মেঘে ঢেকে যাওয়ায় আলোকস্বল্পতার কারণে মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচটি স্থগিত হয়ে গেছে।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার আগে স্কোরলাইন ছিল ২-১। ম্যাচটি বুধবার দুপুর ১টা থেকে শুরু হবে।

ম্যাচ শুরুর ২ মিনিটে অগ্রগামিতা পায় মোহামেডান। ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন সুলেমানে দিয়াবাতে। 
পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে একই ভাবে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে।

১০ মিনিটে জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ম্যাচে ফেরার উপলক্ষ পেয়ে যায় রহমতগঞ্জ। ১৬ মিনিটের খেলা চলাকালে আচমকাই প্রচণ্ড ঘন কালো মেঘে মাঠে আঁধার নেমে আসে। খেলা বন্ধ করে দেন রেফারি। একপর্যায়ে ম্যাচটি স্থগিত হয়ে যায়।

এদিকে, গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ৯ গোলের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৭-২ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের জয়ে হ্যাটট্রিকসহ চার গোল উপহার দিয়েছেন রাকিব হোসেন। জালের দেখা পেয়েছেন আসরোর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।
চলতি মৌসুমে এটিই সবচেয়ে বড় স্কোরলাইনের ম্যাচ। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী