স্বাক্ষর জাল করে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২২:৪৪

ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুল করিম চৌধুরী ওরফে স্বপন চৌধুরীসহ দুই জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম মামলাটি দায়ের করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র খবরটি জানিয়েছে।

দুই আসামির বিরুদ্ধে নকল সিলমোহর এবং সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর অভিযোগ রয়েছে। অপর আসামি হলেন কায়েছুল ইসলাম। তিনি স্বপন চৌধুরীর অফিসের কর্মকর্তা।

সূত্র জানায়, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ বলা হয়, ব্যবসায়িক কারণে স্বপন চৌধুরী এবং আবু কাইয়ুমের মধ্যে আর্থিক সম্পর্ক ও যোগাযোগ ছিল। স্বপন চৌধুরীর কাছে টাকা পান আবু কাইয়ুম। টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাইয়ুম পৃথক দুটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাইয়ুমের বিরুদ্ধেও বনানী থানায় একটি মামলা করেন স্বপনের অফিসের কর্মকর্তা কায়েছুল। এটি তদন্ত করে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করে। এরপর আসামিরা কাইয়ুমের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা তৈরি করেন। স্বপন চৌধুরী এই পরোয়ানা আবু কাইয়ুমের পরিচিত এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে পাঠান। ওই ব্যক্তি আবার সেটি কাইয়ুমের মোবাইলে পাঠান।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও নকল সিলমোহর তৈরি এবং সরকারি কর্মকর্তার স্বাক্ষর সংযোজন করে এক ব্যক্তির মাধ্যমে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছেন। এর ভিত্তিতে পুলিশ কাইয়ুমের এলাকায় যায়। পরে কাইয়ুম ঢাকার আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, তার নামে কোনও মামলা নেই। এ ঘটনায় বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী