আজিমপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:২৬

রাজধানীর আজিমপুরে দেয়াল ধসে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলীসহ ৮ বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিউদ্দিন কবির।

গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার বাবা। তখন কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশুটি। পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
জিহাদের মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. মুহিদুল কবীর ও মনির হোসেন পৃথক দুটি আইনি নোটিশ পাঠান। তবে এর জবাব না পেয়ে আইন অধিকার ফাউন্ডেশন ও জিহাদের বাবা নাজির হোসেন হাইকোর্টে রিট জমা দেন।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের