টিকটক চক্রের খপ্পরে পড়ে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী কক্সবাজারে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ২২:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২২:৩৯

টিকটক চক্রের খপ্পরে পড়ে অপহরণ হওয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় অপহরণকারী চক্রের একজন ধরা পড়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য জানান।

গত ১৮ ডিসেম্বর ওই ছাত্রী রূপনগর এলাকার বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এর কয়েকদিন পর র‌্যাব-৪-এ  তিনি বিষয়টি জানান। র‌্যাবের একটি দল ছায়াতদন্ত শুরু করে। তারা গত ২০ ডিসেম্বর রাত ৮টা থেকে ২১ ডিসেম্বর প্রথম প্রহর পর্যন্ত অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করে।

অপহরণে জড়িত মো. তারেক (২০) গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এখন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে।

জিজ্ঞাসাবাদে তারেক আরও জানায়, অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। দুই বছর আগে এই অ্যাপের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। চক্রটিতে পাঁচ-ছয় জন সদস্য আছে, যারা ঘন ঘন লাইভে এসে একে অপরের সঙ্গে বাক্যবিনিময় এবং তথ্য আদান-প্রদান করে। তারা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করতো।

নিখোঁজ হওয়ার দিন অপহৃত ভুক্তভোগী বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয় এবং গ্রেফতার হওয়া তারেক বিভিন্ন প্রলোভনে ভুলিয়ে তাকে ঢাকার রূপনগর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে যায়। সেখান থেকে লঞ্চে করে চাঁদপুর ও পরে লক্ষ্মীপুর নেওয়া হয় মেয়েটিকে।

ভুক্তভোগীর পরিবার পুলিশের সহযোগিতা নিয়েছে জানতে পেরে লক্ষ্মীপুর থেকে কক্সবাজার গিয়ে হোটেলে অবস্থান নেয় অপহরণকারীরা। তথ্যের ভিত্তিতে র‍্যাব সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করে।

/এআরআর/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি