চা-দোকানিকে পুড়িয়ে হত্যা

শাহ-আলী থানার ওসি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৪

চা-দোকানি বাবুল মাতুব্বর মিরপুরের শাহ-আলীতে চা-দোকানি বাবুল মাতুব্বরকে(৫০)পুড়িয়ে হত্যার একদিন পর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে পুলিশের উপস্থিতিতে শাহ-আলীর গুদারাঘাট এলাকায় বাবুল মাতুব্বর নামের ওই চা-দোকানিকে চুলার আগুন গায়ে দিয়ে দেয় পুলিশের সোর্স। এতে বাবুলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রোকসানা একটি মামলা করেছেন। তবে তাতে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ উল্লেখ করা হয়নি। এ ঘটনায় জড়িত পাঁচ পুলিশকে সাময়িক বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। নিহত বাবুলের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

/এআরআর /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম