মির্জা আব্বাস হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৫

মির্জা আব্বাস বিএনপি নেতা মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাস ডায়াবেটিসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নাশকতার দুই মামলায় গত ৬ জানুয়ারি আত্মসমর্পণের পর বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।  
গত বছরের শুরু থেকে বিএনপির আন্দোলনের মধ্যে কার্যত আত্মগোপনে ছিলেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। আত্মগোপনে থাকা অবস্থায়ই গত এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন তিনি।
/জেইউ/এফএস/এএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম