মৃত্যুর পরও শিশুকে আইসিউতে রেখে টাকা আদায়, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৪

এ ঘটনায় আটক ছয়জন মারা যাওয়ার একদিন পরও এক শিশুকে আইসিইউতে রেখে মোটা অংকের টাকা আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত শিশুটিকে জীবিত দেখিয়ে ভর্তি রেখে পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ নিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযান চালানোর সময় দেখি বাচ্চাটি গত মঙ্গলবার থেকেই ক্লিনিক্যালি ডেড। তাদের ফাইলপত্রেও বাচ্চাটি মৃত উল্লেখ থাকলেও পরিবারকে বাচ্চাটি জীবিত বলে জানানো হয়।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন,  মো. নজরুল ইসলাম (৩৯), ডা. শরিফুজ্জামান (২৯), মো. কাওসার (৫২), মোছা. লিজা (২৫), মনতেশ মণ্ডল (৩৮), সমুন মণ্ডল (২৮)।
র‌্যাব সদর দফতর থেকে বাংলা ট্রিবিউন-এ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ‘গত ৯ ফেব্রুয়ারি ১ বছর ৪ মাসের এক শিশু আইসিইউতে মারা গেলেও শিশুটিকে জীবিত দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার নামে পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া অনভিজ্ঞ ডাক্তার দিয়ে শিশু রোগের চিকিৎসা করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও যেসব অনিয়মের কথা জানানো হয় তা হলো, চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কোনও ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট্র ল্যাব না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্টের একাডেমিক সার্টিফিকেট না থাকা,  টেস্ট করার কথা বললেও এইচআইভি এইডস টেস্ট করার প্রয়োজনীয় মেশিন না থাকা, রি-এজেন্ট সংরক্ষণ করার জন্য ফ্রিজে নিদিষ্ট পরিমাণ তাপমাত্রা না থাকা, রি-এজেন্ট ও স্যাম্পল একসঙ্গে নরমাল ফ্রিজে রাখা, সিড়ি-ঘর ল্যাব হিসেবে ব্যবহার করা, ল্যাব টেকনিশিয়ান না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, এক্স-রে রুমের সামনে নির্দেশক বোর্ড না থাকা, বিভিন্ন রোগের টেস্টের জন্য অত্যন্ত নিম্নমানের উপাদান ব্যবহার করা।

এছাড়া ১২ ধরনের এন্টিবায়োটিকসহ অন্যান্য অননুমোদিত ওষুধ বিক্রয় করা, রোগীদের ডায়াগনেস্টিক রিপোর্ট প্রস্তুতকারী, নিরীক্ষণকারী ও বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর না থাকার অপরাধ করেছে হাসপাতালটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্মকর্তাকে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

হাসপাতালটির প্রধান নির্বাহী ডা. আরএম সামিউল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। সংশ্লিষ্ট বিষেশজ্ঞ চিকিৎসক এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম এবং উপ-পরচিালক মেজর মো. আতাউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহজাহান এবং ড্রাগ অধিদপ্তরের ড্রাগ সুপার অজিউল্লাহ।

 

/এআরআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের