শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৪:৩২আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:৩২

শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদকে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
শাহবাগ থানার নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৭ দিনের রিমান্ড আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক সুব্রত গোলদার। আজ সে আবেদনের শুনানি হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি আসামিরা শাহবাগ মোড়ে অবস্থিত গণজাগরণ মঞ্চসহ কেন্ত্রীয় শহীদ মিনার ভাংচুরের উদ্দেশ্যে শাহাবাগ মোড়ের দিকে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের কাজে বাধা দেয়।
টিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান