কালিহাতীর জনরোষে পুলিশের গুলি: প্রতিবেদনে সন্তুষ্ট হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৬:০৮আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:১০

আইন-আদালত টাঙ্গাইলের কালিহাতীতে গত বছরের সেপ্টেম্বরে মা ও ছেলেকে নির্যাতন এবং এর প্রতিবাদে জনবিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পুলিশের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আদালতে দাখিল করা প্রতিবেদনে সন্তুষ্ট হয়েছেন আদালত।
ওই ঘটনায় পুলিশের করা দুটি তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শককে (ডিআইজি) ৭ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।
উল্লেখ্য, এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী সালমা আলী।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর ওই ঘটনার সব তদন্ত প্রতিবেদন ৬০ দিনের জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি করে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি সোমবার আদালতে ওই তদন্ত কমিটি দুটির প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। অপরদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন।
/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের