জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৭:৩৬আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:৪৫

আদালতে আতিক উল্লাহ খান মাসুদ মানহানির মামলায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, প্রকাশক আতিক উল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই পরোয়ানা জারি করেন।
অভিযোগ থেকে জানা যায়, ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় অবসরের পর রায় লেখা নিয়ে ‘খালেদার অ্যাজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শীর্ষক একটি নিবন্ধ লেখেন। এতে প্রধান বিচারপতি সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ করায় ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরফান উদ্দীন খান ২২ ফেব্রুয়ারি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
/টিএইচ/এইচকে/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের