রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১৯:২৯আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৯:৩১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জোবায়ের হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জের রবিন টেক্সটাইলে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার ভাঙ্গুরায়।
জোবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মঈন জানান, বিকেল ৪টার দিকে তাকে রেল লাইনের পাশে পরে থাকতে দেখি। এরপর প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল ৬টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মোহাম্মেদ মোজাম্মেল হক জানায়, জোবায়েরের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
/এমএমআর/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী