মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুন ২০২৬, ১৮:৩৪আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৪৯

রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।

ওই ব্যবসায়ীর নাম লোকমান (৪৫)। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকাল ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

/আইএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
আদ্-দ্বীন ক্ষতিপূরণ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করবে না সরকার
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
‘নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না’
সর্বশেষ খবর
রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
স্লোভেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো ক্রোয়েশিয়া
স্লোভেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো ক্রোয়েশিয়া
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম