বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় দুইজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৩:২৩ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৩:২৩

রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন। তাদের মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে আটক রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিনের রাজনৈতিক পরিচয় তদন্তে গুরুত্ব পাবে না বলে জানিয়েছে পুলিশ।

এন এম নাসিরুদ্দীন আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার (৮ জুন) রাতে রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। ঘটনার পরপরই যুবদল নেতা দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই: ইশরাক হোসেন
সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
সর্বশেষ খবর
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড