রামিসা হত্যা মামলা: দুই কর্মদিবসে পেপার বুক তৈরির আশা অ্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৯:৫৯আপডেট : ০৯ জুন ২০২৬, ২০:০৩

শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টে পেপার বুক তৈরির কাজ আগামী দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৯ জুন) বিকালে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করছি আগামী দুই কর্মদিবসের মধ্যে এই মামলায় পেপার বুক তৈরির কাজ সম্পন্ন হবে। পেপার বুক প্রস্তুত হলে প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী গঠিত বিশেষ বেঞ্চে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্রপক্ষ আন্তরিক। এ কারণে শুনানিতে কোনও বিলম্ব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা একদিনের জন্যও শুনানি মুলতবি চাইবো না। দ্রুত আপিল নিষ্পত্তির মাধ্যমে মামলার রায় কার্যকরের দিকে এগিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গত ৭ জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে দ্রুত সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হয়।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন