৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম

সাহিত্য ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৬:১৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:১৬

নোবেলজয়ী লেখক মিগেল আঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম ৫২ বছর পর তার জন্মভূমি গুয়াতেমালায় ফিরেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফ্রান্স থেকে তার দেহভস্ম বহনকারী একটি কলস গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

১৯৭৪ সালে স্পেনের মাদ্রিদে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আস্তুরিয়াস। পরে তাকে ফ্রান্সের প্যারিসের পেরে লাশেজ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। মৃত্যুর আগে নিজের জন্মভূমিতে ফিরে আসার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে গুয়াতেমালার বিভিন্ন সরকার তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি।

আস্তুরিয়াসের পরিবারের সদস্যদের সম্মতিতে এবার তার দেহভস্ম দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৪ সালে প্রগতিশীল প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালোর সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে ‘ঐতিহাসিক ন্যায়বিচার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আস্তুরিয়াসের নাতি সান্দিনো আস্তুরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘অনেকেই মিগেল আঞ্জেল আস্তুরিয়াসকে একটি পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছেন। কিন্তু আমরা চাইনি, কেউ তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করুক।’

৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম

১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন আস্তুরিয়াস। ১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে তিনিই সাহিত্যে নোবেলজয়ী একমাত্র লেখক।

সাহিত্যে মায়া সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আধুনিক বর্ণনাকৌশলের সমন্বয় ঘটিয়েছিলেন আস্তুরিয়াস। তার লেখায় স্বৈরশাসন, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের সমালোচনা উঠে এসেছে। বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচনা করা হয় তাকে।

লেখালেখির পাশাপাশি বিভিন্ন সময়ে মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আস্তুরিয়াস। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে গুয়াতেমালার প্রেসিডেন্ট হাকোবো আরবেনজের সরকার উৎখাতের পর বামপন্থী এই সরকারের প্রতি সমর্থনের কারণে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল।

গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় তার স্মরণে চার দিনের অনুষ্ঠান আয়োজন করেছে। আজ রাজধানীর মিগেল আঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রে নির্মিত একটি স্মৃতিসৌধে তার দেহভস্ম স্থাপন করা হবে।

/জেড-এস/
সম্পর্কিত
২০২৬ সালের বুকার জিতলেন এম জন হ্যারিসন, কী বলছেন বিচারক ও সমালোচকেরা?
বৈষম্যে বাড়ছে সাংস্কৃতিক বিভাজন : জ্যাডি স্মিথ
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
সর্বশেষ খবর
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ
দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ
ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের
ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের
সর্বাধিক পঠিত
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি