দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মোট তিন মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৫ জুন) বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসান সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ও অ্যাডভোকেট খায়রুনেসা খানম।
এর আগে ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেফতার হন মমতাজ।
তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাননি। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান মমতাজ।









