দুই হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৭:১২আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:১২

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির ও রিয়াজুল তালুকদার হত্যা মামলায় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির জামিন মেলেনি।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনির হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অপরদিকে, ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর মোট ৩৮ মামলার আসামি করা হয়েছে দীপু মনিকে। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে সেই জামিনও স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্বামীর অসুস্থতার কারণে পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে জামিন আবেদন করা হয়েছে।

/এআই/এম/
সম্পর্কিত
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
ট্রাফিক আইন ভঙ্গ করায় ডিএমপির ২২০১ মামলা
সর্বশেষ খবর
শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো