সাভার থেকে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৭:১৫আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:১৫

রাজধানী ঢাকার পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. আকাশ ওরফে ‘টান আকাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, তিনি হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ অন্তত ১৩টি মামলার আসামি।

র‌্যাব-৪ এর তথ্য অনুযায়ী, গত ১০ জুন মিরপুরের পল্লবী এভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনা ঘটে। এতে অস্ত্র প্রদর্শন ও গোলাগুলির মাধ্যমে এক ব্যক্তি আহত হন এবং আরেকজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টান আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার (১৫ জুন) রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র‌্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া আকাশ ঢাকা মহানগরীর পল্লবী ও আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
ভারতের থানায় তরুণীর অভিযোগ, জামালপুরে কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী