চলন্ত বাইকে ইটের আঘাতে গুরুতর আহত সেই যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ১১:৪৮আপডেট : ২২ জুন ২০২৬, ১১:৪৮

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া যুবক রাফি মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথার ডান পাশে ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

পরে হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

শুরুতে এটি ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হলেও পুলিশের তদন্তে জানা যায়, ছিনতাই নয়, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো, পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর আসামি আমিনকে র‌্যাব গ্রেফতার করেছে। আরেক আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআইবি/আইএ/ইউএস/
সম্পর্কিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ
মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যে আলোচনা হলো
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি