বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের আয়োজনে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলা জজ ও অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২২ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৮০৫ জন পরীক্ষার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
‘বেঞ্চ সহকারী’ পদের এই নিয়োগ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।
জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় আগামী ৫ জুলাই থেকে শুরু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য, মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।








