শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি মোশারফ’ গ্রেফতার

বালা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ০৮:৩৪আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে (৩৮) বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২২ জুন) দিবাগত রাতে রাজধানীর রামপুরার উত্তর মৌলভীরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৩-এর ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তর মৌলভীরটেকের একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে এক হাজার ৫৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির পাঁচ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ইউসুফ স্কুল রোডের সেকেন্দারবাগ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য, গ্রেফতার মোশারফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
রাফিনিয়ার জায়গায় কে, ইঙ্গিত দিলেন আনচেলত্তি
রাফিনিয়ার জায়গায় কে, ইঙ্গিত দিলেন আনচেলত্তি
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক