ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুন ২০২৬, ১৬:৩০ আপডেট : ২৮ জুন ২০২৬, ১৬:৩০

রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার (২৭) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানার পুলিশমৃতার স্বামী প্রাইভেটকার চালক পলাশকে আটক করেছে। 

সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক শায়েখ খসরু জানিয়েছেন, শনিবার (২৭ জুন) দিবাগত রাতে, স্টাফ কোয়াটার বাঁশের পুল এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রবিবার (২৮ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

এদিকে মৃতার বাবা কৃষক ইকবাল হোসেন ঢামেক মর্গে অভিযোগ করে বলেন, তার মেয়ে নাসরিনকে হত্যা করা হয়েছে। কারণ তার শরীরে বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মৃতার স্বামী পলাশ একজন প্রাইভেটকার চালক ও মাদকাসক্ত। বাঁশেরপুল এলাকায় থাকেন। রাত দেড়টার দিকে পলাশ তাদের সংবাদ দেন, নাসরিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার বাসায় গিয়ে মেয়ের লাশ দেখতে পান। 

তিনি আরও জানান, তার মেয়ে নাসরিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৯ বছর আগে তাদের বিয়ে হয়। মাঝে এক সন্তান হয়ে মারা যায়। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারনে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে। মৃতার স্বামী পলাশকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নাসরিন আক্তার। 

বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটার বাঁশের পুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের