রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৭:০১আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৭:০১

ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নূর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য জানান।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাকে তিন দিনের রিমান্ড দেন।

রিমান্ড শেষে নূর মোহাম্মদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার। তার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হোসেন জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা ও কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্লাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার, প্ল্যাকার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।

/এআই/আরকে/
সম্পর্কিত
শিশু বিথী ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল 
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য শেষ
সর্বশেষ খবর
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন