হোমারের ‘ওডিসি’ আবার অনুবাদ করছেন উইলসন, এবার চার গুণ বেশি টীকা

সাহিত্য ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০

হোমারের মহাকাব্য 'ওডিসি' নতুন করে শুরু থেকে অনুবাদ করছেন এমিলি উইলসন। ২০১৭ সালে প্রকাশিত তার বহুল প্রশংসিত ইংরেজি অনুবাদের এক দশক পূর্ণ হওয়ার আগেই তিনি সম্পূর্ণ নতুন অনুবাদে হাত দিয়েছেন।

উইলসন জানিয়েছেন, এটি আগের অনুবাদের সংশোধিত সংস্করণ নয়। তিনি 'ওডিসি' শুরু থেকে নতুন করে অনুবাদ করছেন। বর্তমানে কাজটির প্রায় অর্ধেক শেষ হয়েছে।
নতুন অনুবাদে তার সাম্প্রতিক 'ইলিয়াড' অনুবাদের পদ্ধতির কাছাকাছি থাকার চেষ্টা করবেন উইলসন। মূল গ্রিক পাঠের তুলনায় কিছুটা বেশি পঙ্‌ক্তি ব্যবহার করা হবে। এতে বাক্যের দৈর্ঘ্য ও গতি আরও বৈচিত্র্যময় হবে।

উইলসনের ২০১৭ সালের 'ওডিসি' অনুবাদ ব্যাপক প্রশংসা পেয়েছিল। হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্যকে আধুনিক ও সহজবোধ্য ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার অনুবাদ বিশেষভাবে আলোচিত হয়। বেস্টসেলারও হয়েছিল।

সম্প্রতি ক্রিস্টোফার নোলানের 'ওডিসি' চলচ্চিত্র নিয়ে কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন উইলসন। তিনি চলচ্চিত্রটির চিত্রনাট্যকে ‘অত্যন্ত খারাপ’ বলে মন্তব্য করেছিলেন। তবে নতুন করে অনুবাদের সিদ্ধান্ত চলচ্চিত্রটি নিয়ে বিতর্কের আগেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

নতুন অনুবাদে উইলসন আগের সংস্করণের কিছু শব্দচয়নও পরিবর্তন করবেন। তার মতে, আগের অনুবাদে তিনি ‘স্লেভ’ শব্দটি বেশি ব্যবহার করেছিলেন। কিন্তু মহাকাব্যে বিভিন্ন ধরনের দাসত্বের যে চিত্র রয়েছে, তা বোঝাতে আরও নির্দিষ্ট শব্দ ব্যবহার করা সম্ভব।

নতুন সংস্করণে তার গবেষণাধর্মী টীকাও অনেক বাড়বে। উইলসন জানিয়েছেন, আগের তুলনায় প্রায় চার গুণ বেশি টীকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিজের অনুবাদ নতুন করে করার ঘটনা অস্বাভাবিক হলেও এর নজির রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও তুলনামূলক সমালোচনার অধ্যাপক ম্যাথিউ রেনল্ডস বলেছেন, সাহিত্য অনুবাদ মূলত একটি চলমান অনুসন্ধান ও পুনর্নির্মাণের প্রক্রিয়া। অনুবাদকরা তাই অনেক সময় নিজেদের আগের অনুবাদেও ফিরে আসেন।

এমিলি উইলসনের নতুন 'ওডিসি' কবে প্রকাশিত হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

/জেড-এস/
সম্পর্কিত
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
সর্বশেষ খবর
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক