ড. ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে রিট, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ২২:৩৩আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২২:৩৩

টিকার সংকট ও সরবরাহে গাফিলতির কারণে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশুটির পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, গত ২৬ মে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিনের মৃত্যু হয়। সে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সদস্য মো. শাকিলের ছেলে। আবেদনে শিশুটির চিকিৎসায় সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগও করা হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা মজুত ও সরবরাহ-সংক্রান্ত সব নথি আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), জেলা প্রশাসক (ডিসি) এবং ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

এতে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, ‘হামের প্রাদুর্ভাব ও টিকার ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা থাকা সত্ত্বেও টিকাদান কর্মসূচিতে চরম গাফিলতি হয়েছে। উপযুক্ত চিকিৎসা পেলে শিশুটি মারা যেত না। তদন্তে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়া সরকারের দায়িত্ব।’

/বিআই/এম/
সম্পর্কিত
হাম উপসর্গে একদিনে আরও ৭ মৃত্যু
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে হামে মৃত শিশুর বাবার মামলার আবেদন
সারা দেশের হামের রোগীরা ঢাকামুখী কেন
সর্বশেষ খবর
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকির’ অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকির’ অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’